ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 107

ছবি সংগৃহীত

কুয়েতের শ্রমবাজারের চাহিদা পূরণ এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নির্দিষ্ট খাতের শ্রমিকদের জন্য ভিসা পরিবর্তনের সুযোগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দক্ষ কর্মীরা তাদের বর্তমান পেশা বা কর্মস্থল পরিবর্তনের এই বিশেষ সুবিধা পাবেন। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ আল-সাবাহর নির্দেশে এই ‘অস্থায়ী ও ব্যতিক্রমী’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুয়েতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান, কারখানা, কৃষি খাত, মৎস্য ও পশুপালন খাতে কর্মরত শ্রমিকরা এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের দক্ষতা অনুযায়ী ভিসা স্থানান্তরের আবেদন করতে পারবেন। মূলত দালালের খপ্পরে পড়ে ভুল ভিসায় আসা দক্ষ ও শিক্ষিত কর্মীদের সংকট নিরসনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  বন্ধ থাকার প্রায় ২ মাস পর আকাশসীমা খুলল কুয়েত

তবে এই ভিসা স্থানান্তরের ক্ষেত্রে কিছু কঠোর শর্তারোপ করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, বর্তমান নিয়োগকর্তার পূর্বানুমতি বা অনাপত্তি ছাড়া কোনোভাবেই ভিসা পরিবর্তন করা সম্ভব হবে না। নির্দিষ্ট ফি প্রদানের পাশাপাশি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।

কুয়েত সরকার জানিয়েছে, নিয়োগকর্তারা ‘আশাল’ নামক করপোরেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই স্থানান্তরের অনুরোধ জমা দিতে পারবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি মূল নিয়োগকর্তাকেই সম্পন্ন করতে হবে। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় শ্রমবাজারে জনবলের ভারসাম্য বজায় থাকবে এবং বৈধ পন্থায় দক্ষ কর্মীরা তাদের উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পাবেন বলে আশা করা হচ্ছে।

দুই মাসব্যাপী চলমান এই সুযোগটি কুয়েতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর এই সুবিধা আর বহাল থাকবে না বলেও সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার

আপডেট সময় ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কুয়েতের শ্রমবাজারের চাহিদা পূরণ এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নির্দিষ্ট খাতের শ্রমিকদের জন্য ভিসা পরিবর্তনের সুযোগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দক্ষ কর্মীরা তাদের বর্তমান পেশা বা কর্মস্থল পরিবর্তনের এই বিশেষ সুবিধা পাবেন। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ আল-সাবাহর নির্দেশে এই ‘অস্থায়ী ও ব্যতিক্রমী’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুয়েতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান, কারখানা, কৃষি খাত, মৎস্য ও পশুপালন খাতে কর্মরত শ্রমিকরা এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের দক্ষতা অনুযায়ী ভিসা স্থানান্তরের আবেদন করতে পারবেন। মূলত দালালের খপ্পরে পড়ে ভুল ভিসায় আসা দক্ষ ও শিক্ষিত কর্মীদের সংকট নিরসনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  কুয়েতে দক্ষ জনশক্তি নিয়োগ ও নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে বাংলাদেশ, জানালেন রাষ্ট্রদূত