ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য এবার তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 136

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী অধিনায়কদের আজীবন সম্মাননা ও বিশেষ স্বীকৃতি জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের আওতায় সাবেক ও বর্তমান অধিনায়কদের হাতে তুলে দেওয়া হচ্ছে ‘স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড’, যা সংক্ষেপে ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে পরিচিতি পেয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজে এই বিশেষ কার্ডগুলো ক্রিকেটারদের হাতে তুলে দেবেন।

আরও পড়ুন  বিসিবির সভা আগামীকাল, এজেন্ডায় থাকছে কী?

বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে কার্ডের সুবিধাগুলো বিস্তারিত উল্লেখ না করা হলেও বোর্ড সূত্রে জানা গেছে:
এটি মূলত একটি আজীবন ‘এন্ট্রি পাস’ হিসেবে কাজ করবে। কার্ডধারীরা দেশের যেকোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত সব আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে সাবেক অধিনায়কদের সাধারণ দর্শকদের মতো প্রতিবার টিকিট সংগ্রহের ঝামেলা পোহাতে হবে না।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচেও (পুরুষ ও নারী উভয় বিভাগ) যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকেই এই বিশেষ সম্মানের আওতায় আনা হয়েছে। বিসিবি সভাপতির ব্যক্তিগত আগ্রহে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। তামিম ইকবাল নিজেই অনেক সাবেক অধিনায়ককে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ক্রিকেটকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারী ক্রিকেটারদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই স্পেশাল এডিশন কার্ড তুলে দেওয়া হচ্ছে।”

ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাবেক তারকাদের সম্মান জানানোর এই সংস্কৃতি বাংলাদেশের ক্রিকেটে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

নিউজটি শেয়ার করুন

সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য এবার তামিমের ‘ক্যাপ্টেনস কার্ড’

আপডেট সময় ০৫:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী অধিনায়কদের আজীবন সম্মাননা ও বিশেষ স্বীকৃতি জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের আওতায় সাবেক ও বর্তমান অধিনায়কদের হাতে তুলে দেওয়া হচ্ছে ‘স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড’, যা সংক্ষেপে ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে পরিচিতি পেয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজে এই বিশেষ কার্ডগুলো ক্রিকেটারদের হাতে তুলে দেবেন।

আরও পড়ুন  ‘বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্লাহ