ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

১৮ এপ্রিল ১১ দলের গণমিছিল ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 126

ছবি সংগৃহীত

জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন আন্দোলনের ডাক দিয়েছে ১১ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকায় এক বিশাল গণমিছিলের আয়োজন করা হবে।

আরও পড়ুন  সুতা আমদানিতে রেকর্ড মাইলফলক, সাত বছরের শীর্ষ রেকর্ড

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি ড. অলি আহমেদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে কর্মসূচি পাঠ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ১৮ এপ্রিলের গণমিছিলের পর পরবর্তী দুই শনিবার বড় ধরনের কর্মসূচি পালন করা হবে। এছাড়া জনমত গঠনে প্রতিদিন লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভাগীয় সমাবেশ: ২ মে থেকে দেশের প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সিটি করপোরেশন কর্মসূচি: দেশের ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ সমাবেশ করা হবে, যেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
রাজধানীতে মহাসমাবেশ: বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়ের কর্মসূচি শেষে রাজধানী ঢাকায় একটি বিশাল মহাসমাবেশ করবে এই জোট। তবে মহাসমাবেশের চূড়ান্ত তারিখ পরবর্তীতে জানানো হবে।

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সুসংহত করতেই এই কর্মসূচিগুলো পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

১৮ এপ্রিল ১১ দলের গণমিছিল ঘোষণা

আপডেট সময় ০৪:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন আন্দোলনের ডাক দিয়েছে ১১ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকায় এক বিশাল গণমিছিলের আয়োজন করা হবে।

আরও পড়ুন  শীর্ষ সম্মেলনে ড. ইউনূস-মিন অং হ্লাইং বৈঠক: মিয়ানমারের জন্য বাংলাদেশের মানবিক সহায়তার আশ্বাস