ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হামাস ও যুক্তরাষ্ট্রের বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 140

ছবি সংগৃহীত

গাজায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও হামাস।
গত মঙ্গলবার রাতে মিসরের কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠকে হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়া এবং সিনিয়র মার্কিন উপদেষ্টা আরিয়েহ লাইটস্টোনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল অংশ নেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই চাঞ্চল্যকর বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে লাইটস্টোনের সঙ্গে গাজার জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত ‘বোর্ড অব পিস’-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি নিকোলে ম্লাদেনভও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ট্রাম্পের হুঁশিয়ারি: শনিবারের মধ্যে জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল

আলোচনা চলাকালে হামাস নেতা খলিল আল-হাইয়া চুক্তির প্রথম ধাপের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি স্পষ্ট জানান যে, হামলা সম্পূর্ণ বন্ধ করা এবং গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত না করা পর্যন্ত পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয়।

অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদের পক্ষ থেকে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্বের সাথে তোলা হয়। তবে হামাস এই প্রস্তাবকে ‘ভারসাম্যহীন’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, প্রস্তাবিত নথিতে ফিলিস্তিনিদের মানবিক ও রাজনৈতিক অধিকারের চেয়ে ইসরায়েলের নিরাপত্তাকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রগুলো জানিয়েছে, গাজার নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রশাসন নিয়ে উভয় পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতবিরোধ রয়েছে। বিশেষ করে ইসরায়েল প্রথম ধাপের প্রতিশ্রুতি পূরণ করার আগেই হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত দেওয়ায় আলোচনা বারবার থমকে যাচ্ছে। হামাস অভিযোগ করেছে যে, মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে তাদের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে— হয় নিরস্ত্রীকরণের শর্ত মেনে নিতে হবে, নয়তো আবারও যুদ্ধের মুখোমুখি হতে হবে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের তদারকিতে এই মধ্যস্থতা প্রক্রিয়া চললেও গাজায় ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি থামেনি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ৭৬৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে সরাসরি এই বৈঠক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কোনো মোড় নিয়ে আসে কি না, তা-ই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হামাস ও যুক্তরাষ্ট্রের বৈঠক

আপডেট সময় ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

গাজায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও হামাস।
গত মঙ্গলবার রাতে মিসরের কায়রোতে অনুষ্ঠিত এই বৈঠকে হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়া এবং সিনিয়র মার্কিন উপদেষ্টা আরিয়েহ লাইটস্টোনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল অংশ নেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই চাঞ্চল্যকর বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে লাইটস্টোনের সঙ্গে গাজার জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত ‘বোর্ড অব পিস’-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি নিকোলে ম্লাদেনভও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ইসরাইল-হামাস সংঘাত: দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা শুরু