ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

লালবাগে ভবন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 176

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগের একটি ভবনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের (বয়স আনুমানিক ৩০) মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী মো. হোসেন জানান, লালবাগের বিডিআর ২ নম্বর গেট সংলগ্ন নয়াপল্টন গলির একটি চারতলা ভবনের ছাদ থেকে হঠাৎ ওই যুবক নিচে পড়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় কয়েকজন পথচারী দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান ওই যুবক আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন  গাজীপুরে খোলা ড্রেনে পড়ে তরুণীর মৃত্যু, স্বজনের সন্ধানে পুলিশ

তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। যুবকটি দুর্ঘটনাবশত পড়ে গেছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

লালবাগে ভবন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট সময় ০৩:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাজধানীর লালবাগের একটি ভবনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের (বয়স আনুমানিক ৩০) মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী মো. হোসেন জানান, লালবাগের বিডিআর ২ নম্বর গেট সংলগ্ন নয়াপল্টন গলির একটি চারতলা ভবনের ছাদ থেকে হঠাৎ ওই যুবক নিচে পড়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় কয়েকজন পথচারী দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান ওই যুবক আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে দ্বন্দ্ব: সহযাত্রীর ঘুষিতে১ জনের মৃত্যু