ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

দুই দফা বৃদ্ধির পর আজ কমল স্বর্ণের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 169

ছবি সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবের মধ্যেও দেশের বাজারে স্বর্ণের দামে স্বস্তি ফিরেছে। টানা দুই দফা বৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

আরও পড়ুন  সোমবার ৬ এপ্রিল: টানা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওইদিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে এবং শনিবার (১১ এপ্রিল)ও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশের বাজারে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকায়।

সংগঠনটি আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দর কার্যকর থাকবে। তবে স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

দুই দফা বৃদ্ধির পর আজ কমল স্বর্ণের দাম

আপডেট সময় ০২:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবের মধ্যেও দেশের বাজারে স্বর্ণের দামে স্বস্তি ফিরেছে। টানা দুই দফা বৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

আরও পড়ুন  ১০ এপ্রিল: নিম্নমুখী আজ স্বর্ণের দাম