ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 134

ছবিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে সিরিয়াল ধরে তেল নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পলাশবাড়ী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন  লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত: পাল্টা ভারতীয় কৃষক আটক

আহতরা হলেন—কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। এদের মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে আটক করেছে পুলিশ। সে পলাশবাড়ী পৌরশহরের মহেশপুর গ্রামের আজাহারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই ওই ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছিল। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোর বিষয় নিয়ে রেজওয়ানের সঙ্গে অন্য কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজওয়ান উত্তেজিত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে কাওসার, জাহিদ ও সিহাবকে এলোপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশিদুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযুক্ত রেজওয়ানকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩

আপডেট সময় ০৫:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে সিরিয়াল ধরে তেল নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পলাশবাড়ী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন  শেরপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত, আহত আরও একজন