ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আজ গুরুত্বপূর্ণ তিন বৈঠক ভারতে সফরে পররাষ্ট্রমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 150

ছবি: সংগৃহীত

দিল্লি সফরে আজ তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নয়াদিল্লিতে আজ তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারতীয় সময় দুপুর ১টায় হায়দ্রাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল সাড়ে ৪টায় বাণিজ্য ভবনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বিকাল সাড়ে ৫টায় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে পৃথক বৈঠকে বসবেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরাতে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

আরও পড়ুন  সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরে জ্বালানি সহযোগিতা, ভিসা জটিলতা নিরসন, গঙ্গা পানি চুক্তি নবায়ন এবং সীমান্ত সমস্যার মতো চারটি প্রধান ইস্যুতে গুরুত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে যাওয়ার পথে তিনি দিল্লিতে এই যাত্রাবিরতি করছেন। মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহবুবুল আলম জানান, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম দিল্লি সফর। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দিয়ে ঢাকা দিল্লির সঙ্গে একটি লাভজনক ও সম্মানজনক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ার প্রত্যাশা করছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারা উভয়ই ৯ এপ্রিল মরিশাসের উদ্দেশে ভারত ত্যাগ করবেন।

নিউজটি শেয়ার করুন

আজ গুরুত্বপূর্ণ তিন বৈঠক ভারতে সফরে পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৯:১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

দিল্লি সফরে আজ তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নয়াদিল্লিতে আজ তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারতীয় সময় দুপুর ১টায় হায়দ্রাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল সাড়ে ৪টায় বাণিজ্য ভবনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বিকাল সাড়ে ৫টায় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে পৃথক বৈঠকে বসবেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরাতে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

আরও পড়ুন  চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে ভারতের সঙ্গে সম্পর্কের অগ্রগতি: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র বার্তা