ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

যুদ্ধবিরতিতে রাজি ইরান আলোচনা ইসলামাবাদে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 158

ছবি: সংগৃহীত

নিজেদের ‘বিজয়’ দাবি করে যুদ্ধবিরতিতে রাজি ইরান, আলোচনা ইসলামাবাদে

মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা কাটিয়ে অবশেষে দুই সপ্তাহের সাময়িকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে সায় দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
এই চুক্তিকে তেহরান তাদের কূটনৈতিক ও কৌশলগত ‘বিজয়’ হিসেবে অভিহিত করেছে। মেহর নিউজ এজেন্সির এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি কোনো স্থায়ী শান্তিচুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র।

আরও পড়ুন  ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

এই সংকট নিরসনে মূল ভূমিকা পালন করেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় ওয়াশিংটন ও তেহরান এই অস্থায়ী বোঝাপড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের এই মধ্যস্থতার প্রশংসা করেছে।
চুক্তির শর্ত অনুযায়ী, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী শুক্রবার (১০ এপ্রিল) থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক হামলার যে হুঁশিয়ারি দিয়েছিলেন, পাকিস্তানের অনুরোধে তিনি তা আপাতত দুই সপ্তাহের জন্য স্থগিত রেখেছেন। এর বিনিময়ে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে।
যদিও তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওপর তাদের পূর্ণ আস্থা নেই, তবুও বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কূটনৈতিক সুযোগ কাজে লাগাতে তারা এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে। এই সমঝোতা বিশ্বজুড়ে চলমান উত্তেজনা হ্রাসে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতিতে রাজি ইরান আলোচনা ইসলামাবাদে

আপডেট সময় ০৮:৩৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

নিজেদের ‘বিজয়’ দাবি করে যুদ্ধবিরতিতে রাজি ইরান, আলোচনা ইসলামাবাদে

মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা কাটিয়ে অবশেষে দুই সপ্তাহের সাময়িকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে সায় দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।
এই চুক্তিকে তেহরান তাদের কূটনৈতিক ও কৌশলগত ‘বিজয়’ হিসেবে অভিহিত করেছে। মেহর নিউজ এজেন্সির এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি কোনো স্থায়ী শান্তিচুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপ প্রত্যাখ্যান, সহায়তাকারীরাও রেহাই পাবে না: ইরান