ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছাল চীনা জাহাজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 152

ছবি সংগৃহীত

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটি গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অবস্থান নিয়েছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে রওনা হওয়া এই জাহাজে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। নিয়ম অনুযায়ী, বহির্নোঙরে ছোট জাহাজের মাধ্যমে (লাইটারিং) প্রায় ৫-৬ হাজার টন ডিজেল খালাস করতে হবে, যা সম্পন্ন করতে অন্তত দুই দফা অপারেশন প্রয়োজন। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (৫ এপ্রিল) জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।

আরও পড়ুন  ব্যাংকে ফিরে এসেছে ১৪ হাজার কোটি টাকা, বেড়েছে আমানতের পরিমাণ 

এর আগে গতকাল দুপুরে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটিতে খালাস কার্যক্রম শুরু করেছে, যা রোববার বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দিচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেলবাহী জাহাজ। সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে পাইপলাইনে থাকা জ্বালানির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প বিভিন্ন উৎস থেকেও জ্বালানি আমদানির জোরালো উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছাল চীনা জাহাজ

আপডেট সময় ০৪:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটি গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অবস্থান নিয়েছে।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে রওনা হওয়া এই জাহাজে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। নিয়ম অনুযায়ী, বহির্নোঙরে ছোট জাহাজের মাধ্যমে (লাইটারিং) প্রায় ৫-৬ হাজার টন ডিজেল খালাস করতে হবে, যা সম্পন্ন করতে অন্তত দুই দফা অপারেশন প্রয়োজন। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (৫ এপ্রিল) জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।

আরও পড়ুন  টানা দামে আগুন: ভরিতে ২.৪৭ লাখ ছাড়াল স্বর্ণ, চাপে ক্রেতারা