ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

মার্কিন জনগণের প্রতি বিদ্বেষ নেই ইরানের: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 117

ছবি: সংগৃহীত

আমেরিকার সাধারণ মানুষের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ বা জনগণের মনে আমেরিকানদের প্রতি কোনো বিদ্বেষ নেই।

বুধবার ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এই চিঠিতে তিনি জোর দিয়ে বলেন, ইরানকে বিশ্ববাসীর কাছে হুমকি হিসেবে উপস্থাপন করা একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

আধুনিক ইতিহাসে ইরান কখনোই কোনো আগ্রাসন, ঔপনিবেশিকতা বা অন্য জাতির ওপর আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউনের পদত্যাগ: নির্বাচন ৬০ দিনের মধ্যে

পেজেশকিয়ান মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, ইরানের সঙ্গে এই সম্ভাব্য যুদ্ধ সাধারণ আমেরিকানদের কোন স্বার্থ পূরণ করবে? তিনি অভিযোগ করেন, মূলত ইসরায়েলের (জায়নবাদী শাসকগোষ্ঠী) স্বার্থ রক্ষা করতে এবং তাদের প্রক্সি হিসেবেই আমেরিকা ইরানের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে।
ইরানকে শত্রু হিসেবে দেখানো মূলত নির্দিষ্ট কিছু মহলের রাজনৈতিক ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ফল মাত্র।

চিঠিতে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, অবকাঠামোতে হামলা এবং ক্রমাগত সামরিক পদক্ষেপ কেবল অস্থিতিশীলতা ও মানবিক দুর্ভোগই বাড়াবে।
বর্তমান সময়ে সংঘাতের পথ বেছে নেওয়া আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল ও নিরর্থক প্রমাণিত হবে। তিনি শান্তি ও যুক্তির পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে এই সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটানোর ইঙ্গিত দেন।

নিউজটি শেয়ার করুন

মার্কিন জনগণের প্রতি বিদ্বেষ নেই ইরানের: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আপডেট সময় ০১:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

আমেরিকার সাধারণ মানুষের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ বা জনগণের মনে আমেরিকানদের প্রতি কোনো বিদ্বেষ নেই।

বুধবার ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এই চিঠিতে তিনি জোর দিয়ে বলেন, ইরানকে বিশ্ববাসীর কাছে হুমকি হিসেবে উপস্থাপন করা একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

আধুনিক ইতিহাসে ইরান কখনোই কোনো আগ্রাসন, ঔপনিবেশিকতা বা অন্য জাতির ওপর আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  'সেভ আমেরিকা’ ভোটিং বিল পাসে তারাহুরো ট্রাম্পের