ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 127

ছবি সংগৃহীত

প্রশাসনের ‘অযথা হয়রানি’ ও জরিমানার নামে চাঁদাবাজির প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্পে জ্বালানি তেল এবং সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা করেছেন মালিকরা। বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত ১২টার পর থেকে এই কর্মসূচি কার্যকর করা হয়েছে। হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তের ফলে পুরো সিলেট বিভাগজুড়ে তীব্র জ্বালানি সংকট ও পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ অভিযোগ করে বলেন, পাম্প মালিকরা দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে জরিমানার আড়ালে এক ধরনের ‘চাঁদাবাজি’ চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন  সিলেট টেস্টে বৃষ্টির হানা, শুরু হয়নি দ্বিতীয় সেশনের খেলা

হুমায়ূন আহমেদ আরও জানান, তাদের দীর্ঘদিনের বেশ কিছু দাবি-দাওয়া প্রশাসনের কাছে উপেক্ষিত রয়ে গেছে। দাবি পূরণ না হওয়া এবং হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট ও তেল-গ্যাস বিক্রি বন্ধের কর্মসূচি অব্যাহত থাকবে।

মধ্যরাতে আকস্মিক এই ঘোষণার ফলে সাধারণ গ্রাহক ও যানবাহন চালকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দূরপাল্লার যানবাহন ও জরুরি সেবার গাড়িগুলো বিপাকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দাবি আদায়ের এই কঠোর অবস্থানের বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা

আপডেট সময় ০১:৩৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

প্রশাসনের ‘অযথা হয়রানি’ ও জরিমানার নামে চাঁদাবাজির প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্পে জ্বালানি তেল এবং সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা করেছেন মালিকরা। বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত ১২টার পর থেকে এই কর্মসূচি কার্যকর করা হয়েছে। হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তের ফলে পুরো সিলেট বিভাগজুড়ে তীব্র জ্বালানি সংকট ও পরিবহন খাতে অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ অভিযোগ করে বলেন, পাম্প মালিকরা দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে জরিমানার আড়ালে এক ধরনের ‘চাঁদাবাজি’ চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন  সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত অর্ধশতাধিক