ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বোচাগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত, বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 116

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় লাইনচ্যুত হয়েছে উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেন ‘দোলনচাঁপা এক্সপ্রেস’। রোববার সকাল ৮টা ১৩ মিনিটে সেতাবগঞ্জ রেলস্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

স্টেশন সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে সান্তাহার অভিমুখে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সেতাবগঞ্জ স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সময় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির ‘গ’ নম্বর বগির দুটি চাকা রেললাইন থেকে ছিটকে পড়ে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন  ঈদযাত্রার স্বস্তির ছোঁয়া: নির্ধারিত সময়েই ট্রেন, যাত্রীদের মুখে হাসি

সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বর্তমানে উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।

১ নম্বর লাইনে ট্রেনটি আটকে থাকলেও স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এতে করে উত্তরাঞ্চলের রেল যোগাযোগে বড় কোনো বিঘ্ন ঘটেনি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে বগিটি লাইনে ফিরিয়ে এনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

বোচাগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত, বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় ১২:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬