ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

বিএনপির ৬ কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 138

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির ছয় কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগী পক্ষ থেকে দাবি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধানকাঠি ইউনিয়নের ছাত্রলীগ নেতা শাওন চৌধুরী এবং বিএনপি সমর্থক মালেক খানের গ্রুপের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে শাওন ও তার অনুসারীরা এলাকাছাড়া থাকলেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সম্প্রতি তারা বাড়িতে ফেরেন। অভিযোগ উঠেছে, সেই পুরনো বিরোধ মেটানোর কথা বলে শুক্রবার সকালে মালেক খান ও তার লোকজনকে নিজের বাড়িতে ডাকেন শাওন চৌধুরী। মালেক খান তার অনুসারীদের নিয়ে সেখানে পৌঁছামাত্রই শাওন ও রিফাতসহ একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯) গুরুতর জখম হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

আরও পড়ুন  পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে একটি আইনগত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

বিএনপির ৬ কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, আটক ২

আপডেট সময় ১১:১৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির ছয় কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। রাজনৈতিক বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগী পক্ষ থেকে দাবি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধানকাঠি ইউনিয়নের ছাত্রলীগ নেতা শাওন চৌধুরী এবং বিএনপি সমর্থক মালেক খানের গ্রুপের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে শাওন ও তার অনুসারীরা এলাকাছাড়া থাকলেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সম্প্রতি তারা বাড়িতে ফেরেন। অভিযোগ উঠেছে, সেই পুরনো বিরোধ মেটানোর কথা বলে শুক্রবার সকালে মালেক খান ও তার লোকজনকে নিজের বাড়িতে ডাকেন শাওন চৌধুরী। মালেক খান তার অনুসারীদের নিয়ে সেখানে পৌঁছামাত্রই শাওন ও রিফাতসহ একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯) গুরুতর জখম হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

আরও পড়ুন  শিশুকে আছাড় দিয়ে হত্যা, মায়ের অভিযোগে বাবা আটক