ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

বাসের তেল শেষ, রেললাইনে বসতেই প্রাণ গেল একই গ্রামের ৫ জনের!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 191

ছবি: সংগ্রহীত

বাসের তেল ফুরিয়ে যাওয়ায় রাস্তার পাশে রেললাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন একদল যাত্রী। কিন্তু মুহূর্তের অসতর্কতায় সেই বিশ্রামই হয়ে গেল চিরনিদ্রা। টাঙ্গাইলের কালিহাতীতে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ জনসহ মোট ৫ জন।

মর্মান্তিক এই ঘটনার পর নিহতের গ্রাম গাইবান্ধার সাদুল্লাপুরের নিজপাড়ায় নেমে এসেছে স্তব্ধতা।
গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে হঠাৎ তেল শেষ হয়ে যায়। চালক বাসটি মহাসড়কের পাশে থামিয়ে রাখলে যাত্রীদের অনেকে নিচে নেমে আসেন। দীর্ঘ অপেক্ষার একপর্যায়ে ৫ জন যাত্রী রেললাইনের ওপর বসে গল্প করছিলেন। এসময় দ্রুতগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষের মৃত্যু হয়।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয় ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. শাহাদাত হোসেন। নিহতরা হলেন— সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন রিফা রেসা (২৪), নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নিহতদের মধ্যে প্রথম চারজন একই পরিবারের সদস্য এবং তারা সবাই পেশায় পোশাক শ্রমিক ছিলেন।

আরও পড়ুন  এক মিনিটের সিদ্ধান্তে বাঁচল ১,৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অসতর্কতার কারণেই এই মর্মান্তিক প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই গ্রামের ৫ জনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের মাতম।

নিউজটি শেয়ার করুন

বাসের তেল শেষ, রেললাইনে বসতেই প্রাণ গেল একই গ্রামের ৫ জনের!

আপডেট সময় ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

বাসের তেল ফুরিয়ে যাওয়ায় রাস্তার পাশে রেললাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন একদল যাত্রী। কিন্তু মুহূর্তের অসতর্কতায় সেই বিশ্রামই হয়ে গেল চিরনিদ্রা। টাঙ্গাইলের কালিহাতীতে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৩ জনসহ মোট ৫ জন।

মর্মান্তিক এই ঘটনার পর নিহতের গ্রাম গাইবান্ধার সাদুল্লাপুরের নিজপাড়ায় নেমে এসেছে স্তব্ধতা।
গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে হঠাৎ তেল শেষ হয়ে যায়। চালক বাসটি মহাসড়কের পাশে থামিয়ে রাখলে যাত্রীদের অনেকে নিচে নেমে আসেন। দীর্ঘ অপেক্ষার একপর্যায়ে ৫ জন যাত্রী রেললাইনের ওপর বসে গল্প করছিলেন। এসময় দ্রুতগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষের মৃত্যু হয়।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয় ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. শাহাদাত হোসেন। নিহতরা হলেন— সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন রিফা রেসা (২৪), নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নিহতদের মধ্যে প্রথম চারজন একই পরিবারের সদস্য এবং তারা সবাই পেশায় পোশাক শ্রমিক ছিলেন।

আরও পড়ুন  সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর, আহত ৩