ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র ৩০ বছর বয়সে প্রাণ হারালেন অভিনেত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 114

ছবি: সংগৃহীত

ভারতের জয়পুর শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে জয়পুরের মানসরোবর এলাকার শিপরা পথ সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাজ শেষে নিজ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন হর্ষিল। পথে একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আঘাত করে উল্টে যায়।

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রবল গতিতে থাকা গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  হবিগঞ্জে সড়ক দুর্ঘটনার প্রাণ গেল বাবা-ছেলের

হর্ষিল কালিয়া ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে অভিনেত্রী, মডেল ও সাবেক সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। শিক্ষাজীবনে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন। পাশাপাশি ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় নৃত্য (কথক)-এ প্রশিক্ষণ নেন।

অভিনয় ক্যারিয়ারে তিনি ওটিটি প্ল্যাটফর্ম JioHotstar-এর ক্রাইম থ্রিলার সিরিজ “ক্রাইম নেক্সট ডোর”-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। এছাড়া ‘হাট পাগলি’সহ একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে।

মডেলিংয়েও ছিল তার সাফল্য। ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট ছিলেন।

হর্ষিলের অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

নিউজটি শেয়ার করুন

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র ৩০ বছর বয়সে প্রাণ হারালেন অভিনেত্রী

আপডেট সময় ১১:১৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ভারতের জয়পুর শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে জয়পুরের মানসরোবর এলাকার শিপরা পথ সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাজ শেষে নিজ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন হর্ষিল। পথে একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আঘাত করে উল্টে যায়।

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রবল গতিতে থাকা গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  অসময়ে ভয়াবহ মধুমতির ভাঙন: লোহাগড়ার চারটি গ্রাম বিলীন, আতঙ্কে এলাকাবাসী