ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল

ট্রাম্পের দাবি পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধসহ ১৫ বিষয়ে ইরানের সাথে সমঝোতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 187

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনের পথ খুলে যেতে পারে।

সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব তথ্য জানান। এর আগে রবিবার গভীর রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ দূতের সঙ্গে বৈঠক করেন তিনি।

আরও পড়ুন  পরমাণু ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ট্রাম্পের আলোচনার প্রস্তাব নাকচ করলেন খামেনি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আশঙ্কা

ট্রাম্পের দাবি, আলোচনার উদ্যোগ ইরানের পক্ষ থেকেই এসেছে এবং পুরো প্রক্রিয়া ইতিবাচকভাবে এগিয়েছে। তিনি বলেন, এই আলোচনা সফল হলে দীর্ঘদিনের সংঘাতের একটি বড় সমাধান সম্ভব।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো-ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শর্ত হিসেবে ট্রাম্প বলেন, ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। তার ভাষ্য, এ বিষয়ে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অংশ নিচ্ছেন। ইরানের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধির পরিচয় স্পষ্ট না করলেও ট্রাম্প তাকে একজন ‘সম্মানিত নেতা’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে সম্ভাব্য সমঝোতা বাস্তবায়নের জন্য পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে পুনরায় সামরিক অভিযান শুরু করা হতে পারে।

তিনি আরও জানান, সোমবার আরও কয়েকটি টেলিফোন আলাপ হওয়ার কথা রয়েছে এবং শিগগিরই সরাসরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের দাবি পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধসহ ১৫ বিষয়ে ইরানের সাথে সমঝোতা

আপডেট সময় ০১:১৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনের পথ খুলে যেতে পারে।

সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব তথ্য জানান। এর আগে রবিবার গভীর রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ দূতের সঙ্গে বৈঠক করেন তিনি।

আরও পড়ুন  ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ: খেলাধুলায় নিষিদ্ধ হলেন ট্রান্স নারীরা