ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 175

ছবি সংগৃহীত

ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় এক দম্পতি ও তাদের শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম, তার স্ত্রী এবং তাদের আট মাস বয়সী কন্যাসন্তান। এই ঘটনায় শফিকুলের ছেলে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম পাটগ্রামে একটি এনজিওতে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সপরিবারে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি দিনাজপুরে ফেরার পথে পেছন থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন  নাইজেরিয়ার কানো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদের মৃত্যু

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৪:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় এক দম্পতি ও তাদের শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম, তার স্ত্রী এবং তাদের আট মাস বয়সী কন্যাসন্তান। এই ঘটনায় শফিকুলের ছেলে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম পাটগ্রামে একটি এনজিওতে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সপরিবারে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি দিনাজপুরে ফেরার পথে পেছন থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন  সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক