ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ: শ্রমমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 169

ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের সকল শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ছুটির আগেই পরিশোধ করার কঠোর নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার রাজধানীর বেইলি রোডে নিজ সরকারি বাসভবনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় তিনি স্পষ্ট করেন যে, শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো ধরনের জটিলতা সহ্য করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে, যাতে তাঁরা সরাসরি মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত পাওনা পরিশোধ নিশ্চিত করতে পারেন।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও যেসব ব্যাংক ঋণ দিতে গড়িমসি করছে, তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত অর্থের সংস্থান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

সভায় শিল্পখাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী উসকানিমূলক শ্রমিক নেতাদের বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার পাশাপাশি পলাতক মালিকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন সভায় জানান যে, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, অধিকাংশ কারখানাই ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস পরিশোধ করেছে, তাই বড় ধরনের কোনো অসন্তোষের আশঙ্কা নেই।
তবে মার্চ মাসের বেতন নিয়ে অহেতুক উসকানি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সভায় শ্রম সচিব একটি আপদকালীন ফান্ড গঠনের প্রস্তাব দেন এবং বিভিন্ন এলাকার সংসদ সদস্যরা উপস্থিত থেকে শ্রমিক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্ক নীতিতে ৩৪ বিলিয়ন ডলারের ক্ষতি, ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি

নিউজটি শেয়ার করুন

ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ: শ্রমমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

আপডেট সময় ০৫:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের সকল শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ছুটির আগেই পরিশোধ করার কঠোর নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার রাজধানীর বেইলি রোডে নিজ সরকারি বাসভবনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় তিনি স্পষ্ট করেন যে, শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো ধরনের জটিলতা সহ্য করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে, যাতে তাঁরা সরাসরি মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত পাওনা পরিশোধ নিশ্চিত করতে পারেন।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও যেসব ব্যাংক ঋণ দিতে গড়িমসি করছে, তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত অর্থের সংস্থান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

সভায় শিল্পখাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী উসকানিমূলক শ্রমিক নেতাদের বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার পাশাপাশি পলাতক মালিকদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন সভায় জানান যে, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, অধিকাংশ কারখানাই ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস পরিশোধ করেছে, তাই বড় ধরনের কোনো অসন্তোষের আশঙ্কা নেই।
তবে মার্চ মাসের বেতন নিয়ে অহেতুক উসকানি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সভায় শ্রম সচিব একটি আপদকালীন ফান্ড গঠনের প্রস্তাব দেন এবং বিভিন্ন এলাকার সংসদ সদস্যরা উপস্থিত থেকে শ্রমিক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন  ঈদের সময় আকাশ পথে বাড়ছে ভাড়ার চাপ, যাত্রীদের মুখে চিন্তার ছাপ