ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের নেতাদের হত্যা করা ‘বড় সম্মানের’: ট্রাম্প ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মালিকের মোজতবা খামেনির মৃত্যুর খবরে কী বললেন ট্রাম্প মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত, নেওয়া হলো ওটিতে মালদ্বীপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশির মৃত্যু ওমানের সোহার প্রদেশে ড্রোন বিধ্বস্ত, ২ প্রবাসীর মৃত্যু একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল এবং খুব কষ্ট লাগছিল মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজার মার্কিন সেনা মার্কিন রণতরির কাছে ইরানি জাহাজ, হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মালিকের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাগলকে রেললাইন থেকে সরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (সকাল সাড়ে ৭টার দিকে) উপজেলার সারুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ।

নিহত ব্যক্তির নাম আমিনুর রহমান ওরফে চান মিয়া (৫৫)। তিনি উপজেলার সারুলিয়া গ্রামের তামজেল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে বাড়ির পাশের রেললাইনের কাছে একটি ছাগল বেঁধে কাজ করছিলেন চান মিয়া। এক পর্যায়ে ছাগলটি রেললাইনের ওপর উঠে যায়। ঠিক তখনই খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ওই লাইন দিয়ে অতিক্রম করছিল।
ট্রেনের শব্দ শুনে ছাগলটিকে দ্রুত রেললাইন থেকে সরানোর চেষ্টা করেন তিনি। এ সময় ছাগলের দড়ি রেললাইনের পাতের সঙ্গে আটকে যায় বলে স্থানীয়দের দাবি। দড়ি ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চান মিয়ার মৃত্যু হয়। একই ঘটনায় ছাগলটিও মারা যায়।

আরও পড়ুন  টঙ্গী-জয়দেবপুর রুটে রেললাইন বেঁকে গেল, অল্পের জন্য রক্ষা পেল ১২০০ যাত্রী

স্থানীয় এক যুবক জানান, ছাগলের দড়ি রেলের পাতের সঙ্গে আটকে যাওয়ায় সেটি ছাড়ানোর সময় দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ধাক্কায় চান মিয়ার দেহ ছিটকে পড়ে বলে তিনি দাবি করেন।
ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ ঘটনাস্থল ও নিহত ব্যক্তির বাড়ি পরিদর্শন করেছে। থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ঘটনাস্থল রেলওয়ের আওতাভুক্ত হওয়ায় এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মালিকের

আপডেট সময় ০৫:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬