ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মালদ্বীপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশির মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 194

ছবি: সংগৃহীত

মালদ্বীপের দিগুড়া দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। আহত দুজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

জানা গেছে, বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, ঘটনাস্থলে খোঁজ নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

মালদ্বীপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৪:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মালদ্বীপের দিগুড়া দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। আহত দুজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

জানা গেছে, বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  মহাসড়কে ২০০ সিলিন্ডারসহ উল্টে গেল ট্রাক, একের পর এক বিস্ফোরণ