ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, ২৩ জনকে উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 187

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর-২, ঢাকা-এ অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার (৯ মার্চ) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগা ভবন থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১০ জন নারী। এছাড়া এক নারীকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে বলে জানান তালহা বিন জসীম। এর আগে সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে উদ্ধারকারী দল।

আরও পড়ুন  মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিউজটি শেয়ার করুন

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, ২৩ জনকে উদ্ধার

আপডেট সময় ০৭:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

রাজধানীর মিরপুর-২, ঢাকা-এ অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার (৯ মার্চ) বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগা ভবন থেকে মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১০ জন নারী। এছাড়া এক নারীকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে বলে জানান তালহা বিন জসীম। এর আগে সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে উদ্ধারকারী দল।

আরও পড়ুন  আগুনে পুড়ে ছাই গাজীপুরে কলোনির ৫৭ ঘর