ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাজধানীর সায়েন্স ল্যাবে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 191

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল জানান, নিউ মার্কেট থানার সায়েন্স ল্যাব এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাজু আহমেদ সুজন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহম্মেদ তৃষা (২০)। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাজু আহমেদ সুমন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুমাইয়া আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  শপথগ্রহণ অনুষ্ঠান: কাল রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

এসআই আরও জানান, নিহত সাজু আহমেদ সুজন সেগুনবাগিচা গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি করতেন। মেয়ে সুমাইয়া আহমেদ শিক্ষার্থী বলে জানা যায়। তারা দক্ষিণ শাহজাহানপুর এলাকার বাসিন্দা ছিলেন।

এই ঘটনায় ট্রাকচালককে আটক ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর সায়েন্স ল্যাবে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

আপডেট সময় ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল জানান, নিউ মার্কেট থানার সায়েন্স ল্যাব এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাজু আহমেদ সুজন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহম্মেদ তৃষা (২০)। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাজু আহমেদ সুমন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুমাইয়া আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  সড়ক দুর্ঘটনায় ইফতারের আগ মুহূর্তে প্রাণ গেল ১৩ জনের