ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 199

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতৃত্বে বড় পরিবর্তনের খবর প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, খামেনির ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় পর্যায়ে আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি স্পষ্ট নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবাকে নির্বাচিত করেছে। এ নির্বাচনের পেছনে বিপ্লবী গার্ডের চাপ ছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপ প্রত্যাখ্যান, সহায়তাকারীরাও রেহাই পাবে না: ইরান

মাশহাদে সমাহিত করা হবে খামেনিকে
এদিকে, বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, নিহত আয়াতুল্লাহ আলি খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। ইরানিদের কাছে মাশহাদ ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইমাম রেজা (আ.)–এর মাজার অবস্থিত হওয়ায় শহরটি বিশেষ মর্যাদাপূর্ণ।

৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ আছে। তিনি টানা ৩৬ বছর ইরানের সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্মও মাশহাদে। জানা গেছে, মৃত্যুর আগে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে সমাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ইরানে নেতৃত্বে নতুন অধ্যায়, মোজতবা খামেনি সুপ্রিম লিডার নির্বাচিত

আপডেট সময় ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতৃত্বে বড় পরিবর্তনের খবর প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, খামেনির ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় পর্যায়ে আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি স্পষ্ট নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবাকে নির্বাচিত করেছে। এ নির্বাচনের পেছনে বিপ্লবী গার্ডের চাপ ছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন  শত্রু রাষ্ট্রকে সহযোগিতায় মৃত্যুদণ্ডের বিধান করলো ইরান