ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

শেষ ১০ সেকেন্ডকে ইস্যু করে অপসাংবাদিকতা—রাকিবুল ইসলাম রাকিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 205

ছবি সংগৃহীত

বাংলা একাডেমি চত্বরে গতকাল দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলা একাডেমিতে প্রবেশের আগেই তার সঙ্গে সালাম বিনিময় করেন এবং পুরো সময়জুড়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে থেকে তাকে অভ্যর্থনা জানান।
রাকিবুল ইসলাম রাকিবের ভাষ্য অনুযায়ী, হাজার হাজার নেতা-কর্মীর ভিড়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বাংলা একাডেমিতে প্রবেশের সময় তিনি সামনের সারিতে ছিলেন। গাড়ি থেকে নামানোর পর তিনি প্রথম করমর্দন করেন এবং স্বল্প পরিসরে সার্বিক পরিস্থিতি অবহিত করেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ পর্যন্ত যান এবং বইমেলা উদ্বোধনের সময় ফিতা কাটার মুহূর্তেও পাশে অবস্থান করেন। বিভিন্ন স্টল পরিদর্শনের সময়ও তিনি সঙ্গে ছিলেন বলে দাবি করেন।
তিনি আরও বলেন, ছাত্রদলের স্টলে আসার পর সংগঠনের ম্যাগাজিনটি তিনি নিজ হাতে প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন এবং উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সর্বশেষ সালাম ও করমর্দনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিদায় নিশ্চিত করেন।
পরবর্তীতে বাংলা একাডেমি থেকে বের হয়ে মূল ফটকের বাইরে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে অবস্থানকালে সিএসএফ-এর অনুরোধে তিনি প্রধানমন্ত্রীর গাড়ির সামনে গিয়ে দোয়েল চত্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে তিনি নেতা-কর্মীদের গাড়ি থামিয়ে শুভেচ্ছা বিনিময় না করার জন্য হাসিমুখে নিবৃত্ত করেন।
দোয়েল চত্বরে গাড়ির গতি বেড়ে যাওয়ায় মাত্র ৫–৭ সেকেন্ড দৌড়ে সর্বশেষ সৌজন্যমূলক সালাম বিনিময় করেন বলে জানান রাকিব। তার অভিযোগ, প্রায় তিন ঘণ্টার কার্যক্রমের পরিবর্তে ওই অল্প সময়কে নেতিবাচকভাবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, “পুরো ২ ঘণ্টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ডের কর্মকাণ্ড উপেক্ষা করে মাত্র ১০ সেকেন্ডকে শিরোনাম করা হয়েছে। দীর্ঘদিন পর এ ধরনের অপসাংবাদিকতা সফল হলো।

আরও পড়ুন  টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজটি শেয়ার করুন

শেষ ১০ সেকেন্ডকে ইস্যু করে অপসাংবাদিকতা—রাকিবুল ইসলাম রাকিব

আপডেট সময় ০৭:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বাংলা একাডেমি চত্বরে গতকাল দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলা একাডেমিতে প্রবেশের আগেই তার সঙ্গে সালাম বিনিময় করেন এবং পুরো সময়জুড়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে থেকে তাকে অভ্যর্থনা জানান।
রাকিবুল ইসলাম রাকিবের ভাষ্য অনুযায়ী, হাজার হাজার নেতা-কর্মীর ভিড়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বাংলা একাডেমিতে প্রবেশের সময় তিনি সামনের সারিতে ছিলেন। গাড়ি থেকে নামানোর পর তিনি প্রথম করমর্দন করেন এবং স্বল্প পরিসরে সার্বিক পরিস্থিতি অবহিত করেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ পর্যন্ত যান এবং বইমেলা উদ্বোধনের সময় ফিতা কাটার মুহূর্তেও পাশে অবস্থান করেন। বিভিন্ন স্টল পরিদর্শনের সময়ও তিনি সঙ্গে ছিলেন বলে দাবি করেন।
তিনি আরও বলেন, ছাত্রদলের স্টলে আসার পর সংগঠনের ম্যাগাজিনটি তিনি নিজ হাতে প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন এবং উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সর্বশেষ সালাম ও করমর্দনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বিদায় নিশ্চিত করেন।
পরবর্তীতে বাংলা একাডেমি থেকে বের হয়ে মূল ফটকের বাইরে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে অবস্থানকালে সিএসএফ-এর অনুরোধে তিনি প্রধানমন্ত্রীর গাড়ির সামনে গিয়ে দোয়েল চত্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে তিনি নেতা-কর্মীদের গাড়ি থামিয়ে শুভেচ্ছা বিনিময় না করার জন্য হাসিমুখে নিবৃত্ত করেন।
দোয়েল চত্বরে গাড়ির গতি বেড়ে যাওয়ায় মাত্র ৫–৭ সেকেন্ড দৌড়ে সর্বশেষ সৌজন্যমূলক সালাম বিনিময় করেন বলে জানান রাকিব। তার অভিযোগ, প্রায় তিন ঘণ্টার কার্যক্রমের পরিবর্তে ওই অল্প সময়কে নেতিবাচকভাবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, “পুরো ২ ঘণ্টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ডের কর্মকাণ্ড উপেক্ষা করে মাত্র ১০ সেকেন্ডকে শিরোনাম করা হয়েছে। দীর্ঘদিন পর এ ধরনের অপসাংবাদিকতা সফল হলো।

আরও পড়ুন  স্বাস্থ্যখাতে সংস্কারে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার