ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জুমার নামাজে গিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 203

ছবি সংগৃহীত

আপনি রোজা রাখেন—প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমন প্রশ্ন করেছে শিশুরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রীকে এমন প্রশ্ন করে তারা। এ সময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

কুশল বিনিময়কালে এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে, ‘আপনি রোজা রাখেন?’ তখন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরে বলেন, ‘আমি তো রোজা রাখি।’

আরও পড়ুন  মাত্র এক লাখ টাকায় রেসিং কার: রিজওয়ানের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

এ সময় আরেক শিশু তারেক রহমানকে বলে, ‘আঙ্কেল আমি সব রোজা রাখি।’ তখন প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘ভেরি গুড’।

শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিশুরাও প্রধানমন্ত্রীর সান্নিধ্যে অনেক আনন্দ বোধ করে।

নিউজটি শেয়ার করুন

জুমার নামাজে গিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আপনি রোজা রাখেন—প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমন প্রশ্ন করেছে শিশুরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রীকে এমন প্রশ্ন করে তারা। এ সময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

কুশল বিনিময়কালে এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে, ‘আপনি রোজা রাখেন?’ তখন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরে বলেন, ‘আমি তো রোজা রাখি।’

আরও পড়ুন  বাংলাদেশ ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ