ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

গরু লুট করছিল ডাকাত দল, বাধা দেওয়ায় মালিককে গুলি করে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 201

ছবি সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মো. শাহেদ সাংবাদিকদের বলেন, চন্দন দের গোয়ালে তিনটি গরু ছিল। ডাকাতেরা এর একটি লুট করে নিয়ে গেছে। এ ছাড়া পাশের আরেকটি গোয়াল থেকে আরও দুটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

আরও পড়ুন  যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

স্থানীয় কাউন্সিলর মো. শাহেদ জানান, ভোরে একটি ডাকাত দল এলাকায় হানা দেয়। ডাকাত দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের গোয়াল থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। চন্দন দের গোয়াল থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তাঁকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

গরু লুট করছিল ডাকাত দল, বাধা দেওয়ায় মালিককে গুলি করে হত্যা

আপডেট সময় ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মো. শাহেদ সাংবাদিকদের বলেন, চন্দন দের গোয়ালে তিনটি গরু ছিল। ডাকাতেরা এর একটি লুট করে নিয়ে গেছে। এ ছাড়া পাশের আরেকটি গোয়াল থেকে আরও দুটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

আরও পড়ুন  হজযাত্রায় এখন পর্যন্ত সৌদি গেছেন ১৭ হাজার ৬৯৪ জন