ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

‘৫ টাকার বিবাদে, প্রাণ গেল ভাইয়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 136

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আলমগীর হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি অবকাঠামোয় নতুন বিপর্যয়

রামগঞ্জ থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিল নিয়ে বিবাদের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”

নিহতের স্ত্রী জানান, দুই ভাই একই বিদ্যুৎ মিটার ব্যবহার করতেন এবং বিল ভাগাভাগি করে দিতেন। গত মাসের বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

সাবিনার অভিযোগ, সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে খোরশেদসহ কয়েকজন আলমগীরকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

‘৫ টাকার বিবাদে, প্রাণ গেল ভাইয়ের

আপডেট সময় ১০:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আলমগীর হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর