ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মোটরসাইকেলে এসে গ্রামবাসীকে ব্রাশফায়ার, নিহত ৫০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 157

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় তুঙ্গান দুতসে গ্রামে রাতভর চালানো সশস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে বাড়িঘরে আগুন দিয়েছে এবং বহু নারী ও শিশুকে অপহরণ করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা জানিয়েছেন।

হামলা শুরু হয় বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকাল পর্যন্ত চলে। রয়টার্সকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে বুক্কুয়ুম সাউথের আইনপ্রণেতা হামিসু এ. ফারু বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের বুক্কুয়ুম এলাকা হামলাকারীরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে… অন্তত ৫০ জনকে হত্যা করেছে।

তিনি জানান, অপহৃতদের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয় কর্মকর্তারা নিখোঁজদের তালিকা তৈরি করছেন।

আরও পড়ুন  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪

গ্রামবাসীরা জানিয়েছেন, হামলার আগে সতর্কতার লক্ষণ ছিল। ৪১ বছর বয়সী আব্দুল্লাহি সানি বলেন, আগের দিনই ১৫০টিরও বেশি মোটরসাইকেলে করে সশস্ত্র লোকজনকে দেখে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, ‘কেউ ঘুমায়নি; আমরা সবাই যন্ত্রণায় আছি।’ তার পরিবারের তিন সদস্য এই হামলায় নিহত হয়েছেন।

নাইজেরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে সশস্ত্র অপরাধী গোষ্ঠী, ডাকাত ও বিদ্রোহীদের একাধিক হুমকি চলমান। গত সপ্তাহেই নাইজার রাজ্যের বোর্গু এলাকায় একাধিক অভিযানে অন্তত ৪৬ জন নিহত হয়। সবচেয়ে ভয়াবহ হামলা হয় কঙ্কোসো গ্রামে, যেখানে অন্তত ৩৮ জনকে গুলি করে বা গলা কেটে হত্যা করা হয়।

এই ধরনের হামলায় প্রায়শই নারী ও শিশুদের অপহরণ করা হয়, যা পরবর্তীতে মুক্তিপণ আদায়ের জন্য ব্যবহার করা হয়। জামফারা রাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা বেড়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেলে এসে গ্রামবাসীকে ব্রাশফায়ার, নিহত ৫০

আপডেট সময় ০৪:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

নাইজেরিয়ায় তুঙ্গান দুতসে গ্রামে রাতভর চালানো সশস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে বাড়িঘরে আগুন দিয়েছে এবং বহু নারী ও শিশুকে অপহরণ করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা জানিয়েছেন।

হামলা শুরু হয় বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকাল পর্যন্ত চলে। রয়টার্সকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে বুক্কুয়ুম সাউথের আইনপ্রণেতা হামিসু এ. ফারু বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের বুক্কুয়ুম এলাকা হামলাকারীরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে… অন্তত ৫০ জনকে হত্যা করেছে।

তিনি জানান, অপহৃতদের সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয় কর্মকর্তারা নিখোঁজদের তালিকা তৈরি করছেন।

আরও পড়ুন  ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত কমপক্ষে ৬০ জন