ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

হাজারীবাগে আগুনে পুড়ল বহুতল বাণিজ্যিক ভবন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 164

ছবি সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে বহুতল বেঙ্গল লেদার কমপ্লেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন  রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ খাতের নতুন যুগে বাংলাদেশ

সূত্র জানায়, হাজারীবাগের বেঙ্গল লেদার কমপ্লেক্সের যে ভবনটিতে আগুন লেগেছিল, সেখানে বর্তমানে আর কোনো আগুন নেই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল সাড়ে ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা গেছে, ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে কয়েকটি গার্মেন্টস ও একটি জুতার কারখানাসহ লেদার কারখানা আছে। কর্মচারী ও স্থানীয়দের ধারণা, চারতলায় থাকা একটি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। ভোর ৬টার কিছু আগে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ফায়ার সার্ভিস চলে যাওয়ার পর ভেতরের ছাইচাপা অংশ থেকে আবার আগুনের সৃষ্টি হয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আবার পাঁচটি ইউনিট এসে আগুন নেভাতে কাজ করে, তবে এতে কিছুটা সময় ও বেগ পেতে হয়।

এই ঘটনায় কেউ হতাহত হননি এবং ভেতরে কেউ আটকা পড়েননি। তবে ভবনের কয়েকটি প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঠিক কত টাকার ক্ষতি হয়েছে, সে বিষয়ে মালিকপক্ষ এখনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তারা জানিয়েছেন, হিসাব-নিকাশ শেষ হলে ক্ষতির পরিমাণ জানানো যাবে।

একাধিক প্রতিষ্ঠান থাকায় মালিকদের মধ্যে কিছুটা উত্তেজনা ও বাকবিতণ্ডা দেখা গেছে। আগুন লাগার কারণ নিয়ে তারা একে অপরকে দোষারোপ করছেন। পরে নিজেদের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

হাজারীবাগে আগুনে পুড়ল বহুতল বাণিজ্যিক ভবন

আপডেট সময় ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর হাজারীবাগে বহুতল বেঙ্গল লেদার কমপ্লেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন  গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই: তথ্যমন্ত্রী