ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 419

ছবি: সংগৃহীত

নবীন-প্রবীণের সমন্বয়ে হচ্ছে বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা। আপাতত ৩০ সদস্যের এই মন্ত্রিসভায় থাকছেন ১২ জন পূর্ণমন্ত্রী। ১৮ জনের মতো প্রতিমন্ত্রী হচ্ছেন।

নতুন মন্ত্রিসভায় দলের সিনিয়র অনেক নেতা থাকছেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন এবং দক্ষ ও অভিজ্ঞ অনেককে যুক্ত করছেন মন্ত্রিসভায়। সঙ্গে দলের সিনিয়র কয়েকজন সদস্যও থাকবেন।

আরও পড়ুন  মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে যুবক নিহত, আহত ৭

বর্তমান সরকারে আছেন এমন দু’জনও যুক্ত হতে পারেন। টেকনোক্র্যাট কোটায়ও যুক্ত হবেন একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী। এছাড়া বিএনপি’র নেতৃত্বাধীন জোটের একাধিক নেতাও থাকতে পারেন মন্ত্রিসভায়।

আজ মঙ্গলবার নতুন মন্ত্রীদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অবহিত করা হবে। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন এ নিয়ে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক মহল এবং দেশ জুড়ে আছে কৌতূহল।

বিএনপি চেয়ারম্যান ছাড়া এ বিষয়ে আর কারও কাছে তথ্য নেই বলে দলের নেতারা জানিয়েছেন। দলীয় সূত্র জানায়, ইতিমধ্যে অনেকের বায়োডাটা সংগ্রহ করা হয়েছে। সব দিক বিবেচনা করেই মন্ত্রিসভার সদস্য নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

আপডেট সময় ১১:১৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

নবীন-প্রবীণের সমন্বয়ে হচ্ছে বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা। আপাতত ৩০ সদস্যের এই মন্ত্রিসভায় থাকছেন ১২ জন পূর্ণমন্ত্রী। ১৮ জনের মতো প্রতিমন্ত্রী হচ্ছেন।

নতুন মন্ত্রিসভায় দলের সিনিয়র অনেক নেতা থাকছেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন এবং দক্ষ ও অভিজ্ঞ অনেককে যুক্ত করছেন মন্ত্রিসভায়। সঙ্গে দলের সিনিয়র কয়েকজন সদস্যও থাকবেন।

আরও পড়ুন  নারীদের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান তারেক রহমানের