ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ: ডা. শফিকের বাসায় তারেক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3623

ছবি: সংগৃহীত

নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে নবগঠিত দল এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তাঁর। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত রয়েছেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

রোববার সন্ধ্যায় জামায়াত আমীরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যান তারেক রহমান। বিএনপির একটি সূত্র জানায়, দল যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায়, তার অংশ হিসেবেই প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সমবেদনা জানাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে গিয়েছিলেন ডা. শফিকুর রহমান। এছাড়া বেগম জিয়া হাসপাতালে থাকা অবস্থায়ও তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বেগম জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে সমবেদনা জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ: ডা. শফিকের বাসায় তারেক

আপডেট সময় ০৮:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে নবগঠিত দল এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তাঁর। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত রয়েছেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

রোববার সন্ধ্যায় জামায়াত আমীরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যান তারেক রহমান। বিএনপির একটি সূত্র জানায়, দল যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায়, তার অংশ হিসেবেই প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান।

আরও পড়ুন  খুলনায় ভোটকেন্দ্রে মাদ্রাসা প্রধানের ধাক্কায় বিএনপি নেতা নিহত