ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ভিনিসিয়ুস ফেরালেন ৭৫ বছরের পুরোনো স্মৃতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1488

ছবি: সংগৃহীত

ভিনিসিয়ুসের হাত ধরে ৭৫ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল রিয়াল মাদ্রিদে। সোসিয়েদাদকে ৪–১ গোলে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে ওঠার পথে জোড়া গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। মজার ব্যাপার হলো, দলের পাওয়া দুটি পেনাল্টি তিনি নিজেই আদায় করেন এবং সফলভাবে জালে জড়িয়ে ৭৫ বছর আগের এক বিরল স্মৃতিকে পুনরায় জীবন্ত করে তোলেন।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে এমন বিরল দৃশ্য শেষবার দেখা গিয়েছিল ১৯৫১ সালের ১৪ অক্টোবর। সেদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের নায়ক ছিলেন স্প্যানিশ মিডফিল্ডার লুইস মোলাউনি, যিনি একাই দুটি পেনাল্টি আদায় করে লক্ষ্যভেদ করেছিলেন।

দীর্ঘ ১৫ ম্যাচের খরা কাটিয়ে অবশেষে লা লিগায় জোড়া গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার দ্বিতীয় ডাবল। ম্যাচে ভিনিসিয়ুস ছাড়াও জালের ঠিকানা খুঁজে নিয়েছেন গনসালো গার্সিয়া ও ফেদেরিকো ভালভের্দে।

আরও পড়ুন  জুভেন্তাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

গতকাল চোটের কারণে সান্তিয়াগো বার্নাব্যুর সবুজ গালিচায় নামতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে তার অনুপস্থিতি রিয়ালের বড় জয়ে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দুর্দান্ত পারফরম্যান্সে সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের সিংহাসন দখল করেছে লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের বর্তমান পয়েন্ট ৬০ (২৪ ম্যাচে)। বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আগামীকাল জিরোনার বিপক্ষে বার্সা জিতলে আবারও এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে উঠবে। কিন্তু বার্সা যদি সেই ম্যাচে জয় পেতে ব্যর্থ হয়, তবে লিগ লিডারের পজিশনটি রিয়াল মাদ্রিদই ধরে রাখবে।

ভালভার্দে রিয়াল মাদ্রিদ টিভিকে বলেন, “আক্রমণ আর রক্ষণ, দুই বিভাগেই আমরা দাপট দেখিয়েছি এবং রক্ষণে আমাদের বোঝাপড়া ছিল দারুণ। অনেক দিনের প্রস্তুতির সুফল পাচ্ছি আমরা। লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ—এই দুই টুর্নামেন্টের শিরোপা জয়ের লড়াইয়ে আমরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকব।

এমবাপ্পেহীন ম্যাচে রিয়ালের জয়ের নায়ক ভিনিসিয়ুস; কোচের চোখে তিনি ‘গেম চেঞ্জার’। সোসিয়েদাদের রক্ষণভাগকে তটস্থ করে রাখা এই ব্রাজিলিয়ানকে নিয়ে কোচ আরবেলোয়া বলেন, “আমার দায়িত্ব নেওয়ার পর থেকেই সে অবিশ্বাস্য ফুটবল খেলছে। ভিনি এমন একজন খেলোয়াড় যাকে শুধু গোল বা অ্যাসিস্টের পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না; সে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে সারাক্ষণ প্রতিপক্ষকে চাপে রাখে এবং মাঠের দখল নিয়ে নেয়।

আগামী মঙ্গলবার রাতেই আবার মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এবার তাদের লক্ষ্য ইউরোপসেরার মঞ্চ; যেখানে চ্যাম্পিয়নস লিগের নকআউট প্লে-অফে বেনফিকার মুখোমুখি হবে তারা।

নিউজটি শেয়ার করুন

ভিনিসিয়ুস ফেরালেন ৭৫ বছরের পুরোনো স্মৃতি

আপডেট সময় ০১:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ভিনিসিয়ুসের হাত ধরে ৭৫ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল রিয়াল মাদ্রিদে। সোসিয়েদাদকে ৪–১ গোলে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে ওঠার পথে জোড়া গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। মজার ব্যাপার হলো, দলের পাওয়া দুটি পেনাল্টি তিনি নিজেই আদায় করেন এবং সফলভাবে জালে জড়িয়ে ৭৫ বছর আগের এক বিরল স্মৃতিকে পুনরায় জীবন্ত করে তোলেন।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে এমন বিরল দৃশ্য শেষবার দেখা গিয়েছিল ১৯৫১ সালের ১৪ অক্টোবর। সেদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের নায়ক ছিলেন স্প্যানিশ মিডফিল্ডার লুইস মোলাউনি, যিনি একাই দুটি পেনাল্টি আদায় করে লক্ষ্যভেদ করেছিলেন।

দীর্ঘ ১৫ ম্যাচের খরা কাটিয়ে অবশেষে লা লিগায় জোড়া গোলের দেখা পেলেন ভিনিসিয়ুস। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার দ্বিতীয় ডাবল। ম্যাচে ভিনিসিয়ুস ছাড়াও জালের ঠিকানা খুঁজে নিয়েছেন গনসালো গার্সিয়া ও ফেদেরিকো ভালভের্দে।

আরও পড়ুন  এমবাপ্পের জোড়া গোল, শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ