ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল

যাত্রীসহ ডোবায় গিয়ে পড়ল বাস, নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 5286

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী লাবিবা পরিবহনের বাস ডোবার মধ্যে পড়ে গিয়ে চালকের সহকারী নিহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দুধল মৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  তেহরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীরা নিহত, ইরানের কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি

নিহত চালকের সহকারী (হেলপার) হলো- জিহাদ সরদার (২৫)। তিনি বগুড়ার সোনাতলা থানার বালিয়াখালী এলাকার বাসিন্দা সবুর সরদারের ছেলে।

বাকেরগঞ্জ থানার এসআই নাজমুল মোল্লা বলেন, লাবিবা পরিবহনের বাসটি পটুয়াখালী থেকে ৩৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুধল মৌ এলাকার গোলদার বাড়ির সামনে পৌঁছালে বিপরীতমুখী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে পড়ে। তখন মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক বাসটি রাস্তার পাশে নামিয়ে দেয়। চলন্ত বাস হওয়ায় বাসটি রাস্তার পাশে ডোবার মধ্যে পড়ে যায়।

এসআই আরও বলেন, যাত্রীরা কেউ গুরুতর আহত হয়নি। তবে বাসের নিচে চাপা পড়ে হেলপার জিহাদ। বিকাল ৩টার দিকে ডোবা থেকে বাসটি উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে হেলপারের জাহিদের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবার এলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

যাত্রীসহ ডোবায় গিয়ে পড়ল বাস, নিহত ১

আপডেট সময় ০৬:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী লাবিবা পরিবহনের বাস ডোবার মধ্যে পড়ে গিয়ে চালকের সহকারী নিহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দুধল মৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় ২ জন নিহত, আহত অন্তত ১২