ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা জিলকদ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে জাতীয় কমিটি শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার অনুমতি মেলেনি ইরানের, হরমুজ প্রণালিতে আটকা ‘বাংলার জয়যাত্রা’
বিপিএল

বিপিএলে উড়ন্ত চলতে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ২৪ রানের জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 234

ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আট ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল রংপুর রাইডার্স। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে ২৪ রানের পরাজয়ের মাধ্যমে রংপুর তাদের অপরাজিত থাকার রেকর্ড হারায়। এই জয়ে প্লে-অফের দৌড়ে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী।

টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের হয়ে ৩২ বলে ৬টি ছক্কা ও ২টি চারের মারে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী। এছাড়া, সাব্বির হোসেন ১৯ বলে ৩৯ রান, এনামুল হক ৩১ বলে ৩২ এবং মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন। রংপুরের পক্ষে খুশদিল শাহ এবং আকিফ জাভেদ ৩টি করে উইকেট নেন।

আরও পড়ুন  বাংলাদেশ ইস্যুতে ক্ষুব্ধ পাকিস্তান, বিশ্বকাপে দল না পাঠানোর ইঙ্গিত সরকারের

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ১৫ রানের মধ্যেই ৩টি উইকেট হারায়। স্টিভেন টেইলর, ইরফান শুক্কুর এবং ইফতিখার আহমেদ শূন্য রানে আউট হন। চতুর্থ উইকেটে সাইফ হাসান এবং খুশদিল শাহ দলের হাল ধরার চেষ্টা করেন। তবে ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করে সাইফ বিদায় নেন।

অধিনায়ক নুরুল হাসান সোহান লড়াই চালিয়ে যান। তিনি ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ১৪ বলে ২৩ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। রংপুর ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়। রাজশাহীর বোলারদের মধ্যে রায়ান বার্ল সর্বোচ্চ ৪ উইকেট নেন মাত্র ২২ রান খরচায়। তাসকিন আহমেদ এবং এসএম মেহেরব ২টি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

বিপিএল

বিপিএলে উড়ন্ত চলতে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ২৪ রানের জয়

আপডেট সময় ০৬:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আট ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল রংপুর রাইডার্স। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে ২৪ রানের পরাজয়ের মাধ্যমে রংপুর তাদের অপরাজিত থাকার রেকর্ড হারায়। এই জয়ে প্লে-অফের দৌড়ে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী।

টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। দলের হয়ে ৩২ বলে ৬টি ছক্কা ও ২টি চারের মারে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী। এছাড়া, সাব্বির হোসেন ১৯ বলে ৩৯ রান, এনামুল হক ৩১ বলে ৩২ এবং মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন। রংপুরের পক্ষে খুশদিল শাহ এবং আকিফ জাভেদ ৩টি করে উইকেট নেন।

আরও পড়ুন  বিসিবির সভা আগামীকাল, এজেন্ডায় থাকছে কী?