ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

পুলিশ সদর দপ্তর থেকে দেশের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3002

ছবি: সংগৃহীত

রাজধানীর পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটগ্রহণের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তিনি সরাসরি মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন জেলার ভোটকেন্দ্রের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তাঁরা ভোটগ্রহণের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে লাইভ ফিড ও মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন  কাতার বিশ্ববিদ্যালয়ে তিন শূন্য’ তত্ত্ব নিয়ে আজ বিশেষ বক্তৃতা রাখবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, “ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পুলিশ সদর দপ্তর থেকে দেশের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০২:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটগ্রহণের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তিনি সরাসরি মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন জেলার ভোটকেন্দ্রের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তাঁরা ভোটগ্রহণের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে লাইভ ফিড ও মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন  আ. লীগ আমলের লাইসেন্সপ্রাপ্ত গণমাধ্যমগুলোর তদন্ত হবে: তথ্য উপদেষ্টা