ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

দুপুর পর্যন্ত ভোটে যথেষ্ট উৎসাহ দেখছি: ইইউ পর্যবেক্ষণ মিশন প্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2997

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ লক্ষ্য করা গেছে। তিনি আশা প্রকাশ করেন, দিনশেষ পর্যন্ত এ অংশগ্রহণের ধারা বজায় থাকবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  পোস্টাল ব্যালট খামে রাজনৈতিক প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ: ইসি

ইভার্স ইজাবস জানান, তারা একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন। সারাদেশে অবস্থান করা পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে নিয়মিত প্রতিবেদন ও তথ্য পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত নয়। তাদের কাজ কেবল নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা।

বাংলাদেশের ভোটারদের অংশগ্রহণের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে নির্বাচন পরিচালনার সার্বিক চিত্র তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

দুপুর পর্যন্ত ভোটে যথেষ্ট উৎসাহ দেখছি: ইইউ পর্যবেক্ষণ মিশন প্রধান

আপডেট সময় ০২:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ লক্ষ্য করা গেছে। তিনি আশা প্রকাশ করেন, দিনশেষ পর্যন্ত এ অংশগ্রহণের ধারা বজায় থাকবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  তারেক রহমান: ‘‘নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র ততই বাড়বে’’