ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু
অর্থনীতি

আধা ঘণ্টায় ঢাকার পুঁজিবাজার চাঙ্গা, লেনদেন ৫৬ কোটি, সূচক ১৬ পয়েন্ট বেড়েছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 421

ছবি সংগৃহীত

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সপ্তাহের শেষ কার্যদিবসের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ কোটি টাকায়।

লেনদেনের শুরুর সঙ্গে সঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ দশমিক ৬৯ পয়েন্ট, যা অবস্থান করছে ৫ হাজার ১৯৩ দশমিক ৯৩ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৯ দশমিক ৭৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৫ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন  শীর্ষ বিনিয়োগকারীদের অংশগ্রহণে ঢাকায় শুরু ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’

এদিন প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে ৩১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৮১টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, ৫৮টির কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের চিত্র ছিল বিপরীত। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৯ দশমিক ৪২ পয়েন্ট এবং সিএসসিএক্স সূচক কমেছে ৬ দশমিক ১৪ পয়েন্ট। সূচক দুটি অবস্থান করছে যথাক্রমে ১৪ হাজার ৫০৯ দশমিক ০১ পয়েন্ট ও ৮ হাজার ৮২৯ দশমিক ৫৪ পয়েন্টে।

নিউজটি শেয়ার করুন

অর্থনীতি

আধা ঘণ্টায় ঢাকার পুঁজিবাজার চাঙ্গা, লেনদেন ৫৬ কোটি, সূচক ১৬ পয়েন্ট বেড়েছে

আপডেট সময় ০২:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সপ্তাহের শেষ কার্যদিবসের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ কোটি টাকায়।

লেনদেনের শুরুর সঙ্গে সঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ দশমিক ৬৯ পয়েন্ট, যা অবস্থান করছে ৫ হাজার ১৯৩ দশমিক ৯৩ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৯ দশমিক ৭৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৫ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন  ঈদের ছুটি অর্থনীতিতে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা