ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

নির্বাচন সামনে রেখে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2539

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর একটি মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ যৌথ মোটরসাইকেল মহড়া পরিচালিত হয়। নির্বাচন সংক্রান্ত যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মহড়াটি ধলেশ্বরী টোল প্লাজা থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর, কদমতলী, জনি টাওয়ার মোড়, জিনজিরা টিন পট্টি, বাবু বাজার ব্রিজ, হাসনাবাদ, ইকুরিয়া, রাজেন্দ্রপুর হয়ে পুনরায় আব্দুল্লাহপুর অতিক্রম করে ধলেশ্বরী টোল প্লাজায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুন  বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে থাকছে না গণভোট: ইসি সচিব

এতে আরও বলা হয়, এই মহড়ার মাধ্যমে যৌথ বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা, অন্তঃবাহিনী সমন্বয় এবং এলাকাভিত্তিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর প্রস্তুতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ধরনের মহড়া সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন সামনে রেখে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া

আপডেট সময় ০৬:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর একটি মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ যৌথ মোটরসাইকেল মহড়া পরিচালিত হয়। নির্বাচন সংক্রান্ত যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মহড়াটি ধলেশ্বরী টোল প্লাজা থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর, কদমতলী, জনি টাওয়ার মোড়, জিনজিরা টিন পট্টি, বাবু বাজার ব্রিজ, হাসনাবাদ, ইকুরিয়া, রাজেন্দ্রপুর হয়ে পুনরায় আব্দুল্লাহপুর অতিক্রম করে ধলেশ্বরী টোল প্লাজায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুন  নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: উপ-প্রেস সচিব