ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–গাঁজাসহ মাদক কারবারি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3139

ছবি: সংগৃহীত

ঢাকার আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। হেমায়েতপুর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ৮ বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প) এর একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন  মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন: ফায়ার সার্ভিসের তড়িৎ অভিযানে নিয়ন্ত্রণ

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রয়ের সঙ্গে জড়িত। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা ক্রেতারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আটক ব্যক্তির কাছ থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা নগদ ২ লাখ ৫৭ হাজার ৬২২ টাকা এবং অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫)। তার পিতার নাম চান মিয়া। তিনি আমিনবাজার এলাকার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তি ও উদ্ধার করা সব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে।

এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাবে।

নিউজটি শেয়ার করুন

আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা–গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ১০:৫০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকার আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। হেমায়েতপুর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ৮ বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প) এর একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনকভাবে মাদক বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করে। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন  নৌ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৪০১, উদ্ধার ৭টি মৃতদেহ