ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত

সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 744

ছবি : সংগৃহীত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়ে বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

জনসভায় জামায়াত আমির বলেন, ‘যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি। নাহিদ ইসলামরা আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে পাইলট হিসেবে বসিয়ে দেব, আর আমরা পেছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে বসব। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে।’

আরও পড়ুন  জালেমদের বিচার দ্রুত নিশ্চিতের দাবি জামায়াত আমিরের

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এ দেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এজন্যই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করব, যুবকরা আমাদেরকে হতাশ করবে না। তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। তাই মায়ের কাছে মাসির গল্প করব না। আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চেনেন। সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই আপনারা দেখবেন, ইনশাআল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়ে বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

জনসভায় জামায়াত আমির বলেন, ‘যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি। নাহিদ ইসলামরা আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে পাইলট হিসেবে বসিয়ে দেব, আর আমরা পেছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে বসব। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে।’

আরও পড়ুন  প্রচারণায় গেট-তোরণ ও আলোকসজ্জা নয়: নির্বাচন কমিশন