ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, মে মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান দল বেলারুশ—পূর্ব ইউরোপের স্থিতিশীলতা ও ইতিহাসের দেশ সংসদ ওয়াকআউট করে জনগণের অধিকার ক্ষুণ্ন করবেন না: স্পিকার সুনামগঞ্জের পৃথক হাওরে বজ্রপাত, ধান কাটার সময় ৫ কৃষকের মৃত্যু আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ

১১ অস্ত্র ও বিপুল গুলিসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 966

ছবি: খবরের কথা

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ মেহেদী হাসান দীপু ওরফে বিপু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। পুলিশ জানায়, তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

আইএসপিআরের তথ্যমতে, শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডায় দীপুর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৭টি পিস্তল, ৩টি রিভলবার, ১টি রাইফেল, ২টি এয়ারগান, ৩৯৪টি গুলি, বিভিন্ন ম্যাগাজিন, ওয়াকিটকি, দেশি ও বিদেশি ধারালো অস্ত্র, একটি দূরবীন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। অভিযানের সময় দীপুকে আটক করা হয়।

আরও পড়ুন  বিএনপি অফিস ভাঙচুর: আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

পরে বাড্ডা থানার উপপরিদর্শক মো. হাসানুর রহমান অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুমন মিয়া শনিবার দুপুরে দীপুকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় দীপুর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। প্রসিকিউশনের পক্ষে পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, দীপুসহ অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় দীর্ঘদিন ধরে বাড্ডা-ভাটারা এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে গোপনে অবৈধ অস্ত্রের কেনাবেচা চলছিল।

পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো ভাড়ায় দেওয়া বা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের দাবি, সুব্রত বাইনের হয়ে রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকায় অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন দীপু। গত বছরের মে মাসে কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সুব্রত বাইন গ্রেপ্তার হওয়ার পর রাজধানীতে তাঁর প্রতিনিধির ভূমিকায় সক্রিয় ছিলেন দীপু।

এ ছাড়া দীপুর বিরুদ্ধে মাছের আড়ত, গাড়ির শোরুম ও পোশাক কারখানাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশনস) আজহারুল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্র ও এর নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে দীপুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১১ অস্ত্র ও বিপুল গুলিসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ মেহেদী হাসান দীপু ওরফে বিপু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। পুলিশ জানায়, তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

আইএসপিআরের তথ্যমতে, শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডায় দীপুর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৭টি পিস্তল, ৩টি রিভলবার, ১টি রাইফেল, ২টি এয়ারগান, ৩৯৪টি গুলি, বিভিন্ন ম্যাগাজিন, ওয়াকিটকি, দেশি ও বিদেশি ধারালো অস্ত্র, একটি দূরবীন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। অভিযানের সময় দীপুকে আটক করা হয়।

আরও পড়ুন  এনএসআই কর্মকর্তা পরিচয়ে সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার