ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

মিয়ানমার সীমান্তের গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3577

ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার ১২ বছর বয়সী শিশু হুজাইফা আফনান আর নেই। টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা হুজাইফাকে মৃত ঘোষণা করেন। তার চাচা শওকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির কাছেই মিয়ানমারের দিক থেকে আসা একটি গুলি হুজাইফার মাথায় লাগে। এতে সে গুরুতর আহত হয়।

আরও পড়ুন  কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫

প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, গুলিটি মস্তিষ্কের গভীরে এমনভাবে ঢুকে যায় যে তা অপসারণ করা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য ১৩ জানুয়ারি তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও সশস্ত্র সংগঠন আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাত দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নিতে সেখানে বিমান ও ড্রোন হামলা জোরদার করা হয়েছে।

এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে। নিয়মিত গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অনেক সময় গুলি ও মর্টার শেলের অংশ এসে পড়ছে ঘরবাড়ি, চিংড়িঘের এবং নাফ নদীতে। হুজাইফার মৃত্যুর ঘটনায় সীমান্তবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

হুজাইফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সীমান্তে নিরস্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সীমান্তে বসবাস যেন প্রতিদিন মৃত্যুভয়ের মধ্যে কাটছে। তারা অবিলম্বে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা ঠেকাতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমার সীমান্তের গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু

আপডেট সময় ০৫:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার ১২ বছর বয়সী শিশু হুজাইফা আফনান আর নেই। টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকেরা হুজাইফাকে মৃত ঘোষণা করেন। তার চাচা শওকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় নিজ বাড়ির কাছেই মিয়ানমারের দিক থেকে আসা একটি গুলি হুজাইফার মাথায় লাগে। এতে সে গুরুতর আহত হয়।

আরও পড়ুন  ফের মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশী ২ কিশোর আহত