ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 376

ছবি: খবরের কথা

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়ে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে নির্বাচনি জনসভায় এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। যেন শুষ্ক মৌসুমে পানি সমস্যার সমাধান হয়। জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণের সমর্থন থাকলে যেকোনো বড় কাজ করতে সক্ষম হবে বিএনপি।

আরও পড়ুন  দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ শনিবার সংবাদ সম্মেলনে বিএনপি

আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগে ফরিদপুরের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষি এবং শিল্প উভয় খাত গড়ে তুলতে চাই, যেন স্থানীয় মানুষ কর্মসংস্থানের মাধ্যমে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

তারেক রহমান বলেন, দেশের অর্ধেক নারী গোষ্ঠীকে পিছিয়ে রাখলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আর তাই প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এর ফলে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে এবং দেশও এগিয়ে যাবে।

এর আগে বরিশালের সমাবেশ শেষ করে দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। এরপর ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুর সফরে গেলেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমণকে কেন্দ্র করে পুরো ফরিদপুর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন হাজার হাজার নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

আপডেট সময় ০৭:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়ে বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে নির্বাচনি জনসভায় এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। যেন শুষ্ক মৌসুমে পানি সমস্যার সমাধান হয়। জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণের সমর্থন থাকলে যেকোনো বড় কাজ করতে সক্ষম হবে বিএনপি।

আরও পড়ুন  দেড় যুগ পর পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত