ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1842

ছবি: খবরের কথা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় এই ভাষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে দলটি।

জামায়াত আমিরের ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এই ভাষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন  লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান, জামায়াতে ইসলামীর মহাসমাবেশ শুরু

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলটি আশা করছে, প্রধান নির্বাচন কমিশনার জামায়াত আমিরের ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত অনুমোদন দেবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হবে। এই দ্বৈত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

আপডেট সময় ০৭:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় এই ভাষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে দলটি।

জামায়াত আমিরের ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এই ভাষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন  জামায়াত নেতা আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ, শুনানি ২২ এপ্রিল