ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

রিখটার স্কেলে ৬ মাত্রার কম্পন, দেশের বিভিন্ন স্থানে অনুভূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1974

ছবি সংগৃহীত

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন হালকা থেকে মাঝারি মাত্রার ছিল, যা অনেক মানুষ স্পষ্টভাবে অনুভব করেন।

আরও পড়ুন  বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প: রাশিয়ার সুনামি বিপদ

এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় অনেক স্থানে মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। কর্তৃপক্ষ সবাইকে শান্ত থাকার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

এর আগে একই দিন ভোরেও আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সে সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১, যা মৃদু ভূমিকম্প হিসেবে ধরা হয়। ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। এর ভৌগোলিক অবস্থান ছিল ২২ দশমিক ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থানকারীদের ভবিষ্যতে যেকোনো ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

রিখটার স্কেলে ৬ মাত্রার কম্পন, দেশের বিভিন্ন স্থানে অনুভূত

আপডেট সময় ১২:৩৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন হালকা থেকে মাঝারি মাত্রার ছিল, যা অনেক মানুষ স্পষ্টভাবে অনুভব করেন।

আরও পড়ুন  ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান