ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপির আগাম স্বাগত মিছিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1718

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল সফরে আসছেন। ওই দিন বেলা ১১টায় বেলস পার্কে আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির শীর্ষ নেতৃত্বের এই সফরকে ঘিরে বরিশাল বিভাগজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় ২ ফেব্রুয়ারি বিকেলে বরিশাল নগরীতে আগাম স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি প্লানেট পার্ক থেকে শুরু হয়ে লঞ্চঘাট ও সদর রোড অতিক্রম করে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন  নারীদের অগ্রগতি রোধ করতে একটি রাজনৈতিক দল তৎপর: তারেক রহমান

সংক্ষিপ্ত বক্তব্যে আবু নাসের বলেন, তারেক রহমানের আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং বিভাগীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে সফর উপলক্ষে ২ ফেব্রুয়ারি সদর রোডস্থ বিএনপির কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।
তিনি জানান, জনসভা শুরুর প্রায় ২০ মিনিট পর তারেক রহমান হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছাবেন এবং কর্মসূচি শেষে একইভাবে বরিশাল ত্যাগ করবেন। পথসভায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

নেতারা জানান, স্টেজ নির্মাণসহ সব প্রস্তুতি দ্রুত এগোচ্ছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ৪ ফেব্রুয়ারির জনসভাকে সফল ও স্মরণীয় করতে বিএনপির সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপির আগাম স্বাগত মিছিল

আপডেট সময় ১০:১৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল সফরে আসছেন। ওই দিন বেলা ১১টায় বেলস পার্কে আয়োজিত বিভাগীয় নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির শীর্ষ নেতৃত্বের এই সফরকে ঘিরে বরিশাল বিভাগজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় ২ ফেব্রুয়ারি বিকেলে বরিশাল নগরীতে আগাম স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি প্লানেট পার্ক থেকে শুরু হয়ে লঞ্চঘাট ও সদর রোড অতিক্রম করে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন  নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ: ডা. শফিকের বাসায় তারেক