ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আজকের স্বর্ণের দাম (২৯ জানুয়ারি): রেকর্ড উচ্চতায় পৌঁছাল সোনার বাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 1202

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৬ জানুয়ারি) এক সিদ্ধান্তে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে। এ সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৮ জানুয়ারি) কার্যকর হওয়া নতুন দামে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  সোমবার ৬ এপ্রিল: টানা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। সোমবার (২৬ জানুয়ারি) ভরিতে ৫২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয় ৭ হাজার ৭৫৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট রুপার দাম ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা।

নিউজটি শেয়ার করুন

আজকের স্বর্ণের দাম (২৯ জানুয়ারি): রেকর্ড উচ্চতায় পৌঁছাল সোনার বাজার

আপডেট সময় ১১:৫২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৬ জানুয়ারি) এক সিদ্ধান্তে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করে। এ সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৮ জানুয়ারি) কার্যকর হওয়া নতুন দামে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  ২৫ এপ্রিল ২০২৬ — আবার কমলো স্বর্ণের দাম