ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

সিলেট থেকে বিএনপির সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 603

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রথম নির্বাচনী সমাবেশে যোগ দিতে নেতাকর্মী ও সমর্থকদের ঢলে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে আসতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই মাঠের পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও ব্যাপক জনসমাগম দেখা যায়।

আরও পড়ুন  খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি, এলাকায় তীব্র উত্তেজনা

দুপুর ১২টার দিকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বাস, লেগুনা ও পিকআপে করে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাদরাসা মাঠে প্রবেশ করছেন। অনেকের হাতে ধানের শীষ প্রতীকসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। কেউ কেউ বিএনপি, যুবদল ও ছাত্রদলের লোগোসংবলিত টি-শার্ট পরেছেন।

নগরের জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে মিলিত হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্বাচনী সমাবেশে তিন লাখ বা তার বেশি মানুষের সমাগম হতে পারে বলে তাদের প্রত্যাশা। দীর্ঘ সময় পর সিলেটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্বাচনী কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সিলেট থেকে বিএনপির সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র প্রচারণা শুরু, আলিয়া মাদরাসা মাঠে জনসমুদ্র

আপডেট সময় ১২:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রথম নির্বাচনী সমাবেশে যোগ দিতে নেতাকর্মী ও সমর্থকদের ঢলে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে আসতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই মাঠের পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও ব্যাপক জনসমাগম দেখা যায়।

আরও পড়ুন  পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না নির্বাচন কমিশন: রুহুল কবির রিজভী