ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা

কাল থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা, আজ পাচ্ছেন প্রতীক বরাদ্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 1420

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। এ পর্ব শেষে আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করার নির্দেশনা রয়েছে।
ইসির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  তারেক রহমান: ‘‘নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র ততই বাড়বে’’

এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারের বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে আয়োজিত এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইসি পরিপত্রে আরও বলা হয়েছে, প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

কাল থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা, আজ পাচ্ছেন প্রতীক বরাদ্দ

আপডেট সময় ১২:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। এ পর্ব শেষে আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করার নির্দেশনা রয়েছে।
ইসির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  জামায়াতের সমাবেশের পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা